Sunday, May 22, 2016

মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে জনসচেতনতা মূলক সভা তারিখ ২২ মে ২০১৬



অদ্য ২২ মে ২০১৬ তারিখ সকাল ০৮ টা ৩০ মিনিট হতে ০৯ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নতুনপাড়া চৌরাস্তার মোড় নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, সীমান্ত হত্যা বন্ধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নতুনপাড়া  বিওপির বিওপি কমান্ডার, নতুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অদ্য ২২ মে ২০১৬ তারিখ বিকাল ০৫ টা হতে ০৫ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শ্যামকুড় বাসভবন মোড় নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, সীমান্ত হত্যা বন্ধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শ্যামকুড় বিওপির বিওপি কমান্ডার,৫ নং নেপা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



No comments:

Post a Comment