Sunday, May 29, 2016

বিওপি/কোম্পানী কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক তারিখ ২৯ মে ২০১৬



অদ্য ২৯ মে ২০১৬ তারিখ সকাল ৯ টা ৩০মিনিট হতে টা ৪৫ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬১/৭ এস এর নিকট চুয়ডাংগা জেলার জীবননগর উপজেলার বৃত্তিপাড়া নামক স্থানে বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বেনীপুর বিওপির বিওপি কমান্ডার এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের নোনাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। উক্ত পতাকা বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে অবৈধ পারাপাররোধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।


অদ্য ২৯ মে ২০১৬ তারিখ সকাল ১১ টা হতে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৪০ আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লড়াইঘাট নামক স্থানে বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর বিওপির বিওপি কমান্ডার এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের সুটিপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। উক্ত পতাকা বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে অবৈধ পারাপাররোধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:

Post a Comment