Thursday, May 5, 2016

মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে জনসচেতনতা মূলক সভা তারিখ ০৫ মে ২০১৬


অদ্য ০৫ মে ২০১৬ তারিখ বিকাল ০ টা ৩০ মিনিট হতে ৫ টা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বেনীপুর বাজার নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বেনীপুর বিওপির বিওপি কমান্ডার, বেনীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, নং সীমান্ত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment