Thursday, May 26, 2016

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ২৬ মে ২০১৬



১।    অদ্য ২৬ মে ২০১৬ তারিখ রাত ১২ টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর বেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার বিত্তিপাড়া গ্রামের মধ্য হতে ভা‌‍‌‌রতীয় ট্যাবলেট ডেক্সট্রামেথার্সন ২৮০০ টি ও সিপ্রো ৫৭৬০ টি ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩১,৪৪০/-(একত্রিশ হাজার চারশত চল্লিশ) টাকা মাত্র। আটককৃত মালামাল দর্শনা শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে


২।      অদ্য ২৬ মে ২০১৬ তারিখ সকাল ১০ টা সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মাবুদ এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামের মধ্য হতে ভা‌‍‌‌রতীয় ০২টি ষাঁড় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত গরু ২টির আনুমানিক মূল্য ১,০০,০০০/- (একলক্ষ) টাকা মাত্র। আটককৃত গরু ২টি দর্শনা শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে


৩। গত ২৫ মে ২০১৬ তারিখ রাত ১১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মাবুদ এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামের মধ্য হতে ভা‌‍‌‌রতীয় ইয়ামাহা আরএক্স ১০০ সিসি মটর সাইকেল ১টি, Symphony মোবাইল ফোন ১টি, মেক্সিমাস মোবাইল ফোন ১টি, বাংলাদেশী সিম কার্ড (বাংলালিংক, রবি ও গ্রামীন) ৩টি, ভারতীয় বুড়াফোন সিম কার্ড ১টি, ভারতীয় ১০ টাকার নোট ১টি সহ ধৃত আসামী ০১ (এক) জনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৯৪,৯১০/- (চুরানব্বই হাজার নয়শত দশ) টাকা মাত্র। আটককৃত ধৃত আসামী কে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আটককৃত মালামাল দর্শনা শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে

No comments:

Post a Comment