গত ১৫ ডিসেম্বর ২০১৬ তারিখ বিকাল ৪ টা হতে ৪ টা ৪০ মিনিট
পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড়
বিওপির দায়িত্বপূর্ন এলাকায় শ্যামকুড় প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে গবাদি পশু চোরাচালান
প্রতিরোধ, সীমান্ত অপরাধ প্রতিরোধ, প্রতিবেশী দেশ থেকে গরু না আনা, মাদক দ্রব্যের
কুফল, নারী ও শিশু পাচার প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধ, সীমান্তে কাঁটাতারের
বেড়া কেটে গরু ও মাদক দ্রব্য চোরাচালান বন্ধের ব্যাপারে জনসচেতনতা মূলক মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
ভারপ্রাপ্ত অধিনায়ক এবং সভায় উপস্থিত ছিলেন ৫ নং ইউনিয়নের চেয়ারম্যান ও শ্যামকুড়
আওয়ামীলীগ এর সভাপতি । এছাড়াও মতবিনিময় সভায় আনুমানিক ২৫০ জন স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment