Wednesday, December 7, 2016

জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে অত্র ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক এর মতবিনিময় সভায় অংশ গ্রহন তাং ০৭ ডিসেম্বর ২০১৬



অদ্য ০৭ ডিসেম্বর ২০১৬ তারিখ বিকাল ৪ টা হতে ৫ টা ১৫ মিনিট পর্যন্ত  ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ন এলাকায় জিন্নাহ নগর মাধ্যমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে ‍‍‍‍‍‍‌‌‌‌‌গবাদি পশু চোরাচালান প্রতিরোধ, সীমান্ত অপরাধ প্রতিরোধ, প্রতিবেশী দেশ থেকে গরু না আনা, মাদক দ্রব্যের কুফল, নারী ও শিশু পাচার প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধ, সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে গরু ও মাদক দ্রব্য চোরাচালান বন্ধের ব্যাপারে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক, উপজেলা নির্বাহী অফিসার, মহেশপুর এবং সভায় উপস্থিত  ছিলেন জিন্নাহ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অত্র ব্যাটালিয়নের পলিয়ানপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার, ৬ ও ৭ নং ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগন। এছাড়াও  মতবিনিময় সভায় স্থানীয় আনুমানিক ৫০০ জন জনসাধারণ উপস্থিত ছিলেন। 


No comments:

Post a Comment