অদ্য
২১ ডিসেম্বর ২০১৬ তারিখ আনুমানিক ১০টা ৩০ মিনিট হতে ১১টা ৩০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের
অধীনস্থ বাঘাডাংগা বিওপির বিপরীতে ভারতের অভ্যন্তরে মেইন পিলার ৬০/৩০-আর এর নিকট জোড়পাড়া
নামক স্থানে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এবং প্রতিপক্ষ ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর মধ্যে
ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় । উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে
নেতৃত্ব দেন ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক এবং প্রতিপক্ষ বিএসএফ
এর পক্ষে নেতৃত্ব দেন ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট সত্যব্রত মুখার্জী। উক্ত পতাকা বৈঠকে মেইন পিলার ৬০/৩০-আর
হতে ৫০ গজ ভারতের অভ্যন্তরে পুকুর খননের কাজ করার ব্যাপারে উভয় দেশের মধ্যে আলোচনা
হয় এবং পুকুর খননের বিষয়ে উভয় দেশের নোডাল অফিসার পর্যায়ে জেআরডি করার জন্য একমত পোষণ
করেন। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয় ।

No comments:
Post a Comment