অদ্য ১০ আগস্ট ২০১৬ তারিখ আনুমানিক সকাল ০৫ টা ৩০ মিনিটের সময় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৪৩ আর হতে আনুমানিক ৩০০-৪০০ গজ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা পশ্চিম পাড়া নামক স্থানে নিম্ন বর্নিত বাংলাদেশী নাগরিকদেরকে ভারতে অনুপ্রবেশকালে বাঘাডাঙ্গা বিওপির টহলদল কর্তৃক আটক করে। (এক) মোঃ নাসিম রেজা বাবু (২৭), পিতা-জহুর আলী সর্দার, গ্রাম-বাঘাডাঙ্গা, পোঃ নেপা, (দুই) মোঃ আসলাম (১৭) পিতা- আব্দুল হামিদ, গ্রাম-নেপা, পোঃ নেপা, (তিন) মোঃ ফিরোজ (২৮), পিতা-মোঃ সেলিম মিয়া, গ্রাম-শ্রীপুর, পোঃ ভৌরবা, (চার) মোঃ তরিকুল ইসলাম (২৩), পিতা- মোঃ রেজাউল, গ্রাম- শ্রীপুর, পোঃ ভৌরবা, (পাঁচ) মোঃ ইয়াসিন (১৭), পিতা-মোঃ আব্দুল কাদের, গ্রাম-শ্রীপুর, পোঃ ভৌরবা, সকলের থানা মহেশপুর, জেলা-ঝিনাইদহ। বিশেষ সূত্রে জানা যায় যে, আটককৃত ব্যক্তিগণ গরু চোরাচালানের সাথে জড়িত এবং অবৈধভাবে গরু আনার জন্য ভারতে যাচ্ছিল। আটককৃত ব্যক্তিদের ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশ ১১ (সি) ধারা মোতাবেক মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। যার মামলা নং ১০/১৮৩ তারিখ ১০ আগাস্ট ২০১৬।
No comments:
Post a Comment