অদ্য ১৯ আগষ্ট ২০১৬ তারিখ রাত ১ টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর মেদিনীপুর বিওপির বিওপি কমান্ডার নাঃ সুবেদার মোঃ নুর
আমিন এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হরিহর গ্রামের রাস্তার পাশ হতে
ভারতীয় মদ ১০ বোতল আটক করতে সক্ষম হয়।
আটককৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য-১৫,০০০/-
( পনের হাজার ) টাকা মাত্র। আটককৃত মাদকদ্রব্য চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অদ্য ১৯
আগষ্ট ২০১৬ তারিখ রাত ১২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন এর নতুনপাড়া বিওপির
বিওপি কমান্ডার নাঃ সুবেদার মোঃ মাহবুবুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার
জীবননগর উপজেলার সদরপাড়া টিটুর বাড়ির পাশ হতে ভারতীয় ফেন্সিডিল ৭২ বোতল আটক করতে
সক্ষম হয়। আটককৃত ভারতীয় ফেন্সিডিল এর আনুমানিক মূল্য-২৮,৮০০/- ( আটাশ হাজার আটশত
) টাকা মাত্র। আটককৃত মাদকদ্রব্য চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


No comments:
Post a Comment