গত ১৮
আগষ্ট ২০১৬ তারিখ দুপুর ১টা ৩০ মিনিট হতে ২টা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৬০/৭৮ আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোসালপুর নামক
স্থানে বিওপি কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা বিওপির বিওপি কমান্ডার নাঃ সুবেদার মোঃ ওয়াদুদ এবং প্রতিপক্ষ
বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর বিওপি
কমান্ডার ইন্সপেক্টর জুগেন্দ্র সিংহ। উক্ত পতাকা বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে অবৈধ পারাপাররোধ, চোরাচালান প্রতিরোধ এবং
সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে
পতাকা বৈঠক শেষ হয়।
গত ১৮ আগষ্ট ২০১৬ তারিখ দুপুর ১টা ৫০ মিনিট হতে ২টা ১০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের গয়েশপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৬৬/২ এস এর নিকট চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার নতুনপাড়া
আমবাগান নামক স্থানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন গয়েশপুর কোম্পানী কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ
মুর্তুজা আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বানপুর কোম্পানীর
কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর দ্বীপক কুমার। উক্ত পতাকা বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে অবৈধ পারাপাররোধ, চোরাচালান প্রতিরোধ এবং
সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে
পতাকা বৈঠক শেষ হয়।


No comments:
Post a Comment