গত ২৪ আগস্ট ২০১৬ তারিখ আনুমানিক দুপুর ১টার সময় অত্র ব্যাটালিয়নের
অধীনস্থ শ্যামকুঁড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ইছামতি নদী পার হয়ে মেইন পিলার ৬০/১২১-আর
এর নিকট দিয়ে বাংলাদেশী নাগরিক মোঃ সাইদুর রহমান (আনুমানিক ১৯), পিতা-সফি মালিতা, গ্রাম-শ্যামকুঁড়
পশ্চিমপাড়া, পোষ্ট-শ্যামকুঁড় পশ্চিমপাড়া, থানা-মহেশপুর এবং জেলা- ঝিনাইদহ ভারতের অভ্যন্তরে
প্রবেশ করে ঘাস কাটতে থাকার সময় ৯ বিএসএফ ব্যাটালিয়নের পাখিউড়া বিএসএফ ক্যাম্পের টহল
দল কর্তৃক আটক হয় এবং তারা তাকে পাখিউড়া বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তীতে অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ৯ বিএসএফ
ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এর সাথে আলোচনার মাধ্যমে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা
বৈঠক আয়োজন করতঃ আনুমানিক রাত ৭টায় ৩০ মিনিটের সময় (বিএসটি) উল্লেখিত বাংলদেশী ছেলেটিকে
ফেরত আনা হয়। অবৈধভাবে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার
দায়ে উক্ত ছেলেটি মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
No comments:
Post a Comment