Thursday, August 4, 2016

মাদকদ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক সভা ০৪ আগষ্ট ২০১৬


০৩ আগষ্ট ২০১৬ তারিখ বিকাল ৪ টা হতে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাঘাডাংঙ্গা নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন বাঘাডাংঙ্গা বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল কুদ্দুস, ৬ নং নেপা  ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল মমিন এবং সাবেক মেম্বার মোঃ স্বপন মিয়া। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


No comments:

Post a Comment