অদ্য ০৫ আগষ্ট ২০১৬ তারিখ সকাল ০৯টা ৪০ মিনিট হতে ১০টা ১০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের বাঘাডাঙ্গা
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৩৫-আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার
হুদাপাড়া নামক স্থানে বিওপি কমান্ডার পর্যায়ে সৌজন্য পতাকা অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার
মোঃ আইয়ুব আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ বিএসএফ ব্যাটালিয়নের বর্নবাড়ীয়া কোম্পানীর
কোম্পানী কমান্ডার
ইন্সপেক্টর দেওয়ান সিং । উক্ত পতাকা বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে অবৈধ
পারাপাররোধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে
উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
No comments:
Post a Comment