Sunday, August 14, 2016

ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ সৌজনমূলক পতাকা বৈঠক ১৪ আগষ্ট ২০১৬



১৩ আগস্ট ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ৪ টা  ১৫ মিনিট হতে ৫ টা ১৫ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৭৬ এর নিকট ভারতের অভ্যন্তরে গেদে নামক স্থানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ আমির মজিদ ও ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, জি+ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী মহেন্দ্র কুমার। উক্ত পতাকা বৈঠকে বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধ, গরু চোরাচালানীদের সাথে জড়িত ভরতীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন, আসন্ন ঈদ-উল-আযাহা উপলক্ষে অবৈধ ভাবে কোন গরু ভারত হতে বাংলাদেশে না আসে ও ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে যাতে না আসে এ ব্যাপারে বিএসএফ এর সহযোগীতা কামনা করা হয়েছে। উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষই গুরুত্বারোপ করেছেন, সীমান্তে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া কর্তন বন্ধ এবং অবৈধভাবে বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে  আলোচনা করা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।





No comments:

Post a Comment