অদ্য ১৪ আগষ্ট ২০১৬ তারিখ বিকাল ৪টা হতে ৪টা ৩০পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুসুমপুর বাজার নামক স্থানে নারী ও শিশু পাচার
প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে
সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত
সভায় বক্তব্য রাখেন কুসুমপুর বিওপির বিওপি কমান্ডার নাঃ সুবেদার মোঃ আঃ মাবুদ, ৪নং স্বরুপপুর ইউনিয়ন পরিষদের ৫নং
ওয়ার্ড মেম্বার মোঃ এনামুল হক। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment