Wednesday, August 3, 2016

কোম্পানী কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ০৩ আগষ্ট ২০১৬



০২ আগষ্ট ২০১৬ তারিখ বিকাল টা ২০ মিনিট হতে ২ টা ৪০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬২/২-এস এর নিকট চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নব দূর্গাপুর নামক স্থানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন গোয়েশপুর কোম্পানীর কোম্পনী  কমান্ডার সবেদার মোঃ নিজাম উদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ০৯ বিএসএফ ব্যাটালিয়নের নোনাগঞ্জ কোম্পনীর কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর মদন মোহন। উক্ত পতাকা বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে অবৈধ পারাপাররোধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।


No comments:

Post a Comment