অদ্য ২২ আগস্ট ২০১৬ তারিখ দুপুর ১টা হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের বাঘাডাংগা
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৪৩-আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর
উপজেলার বাঘাডাংগার নদীরপাড়া নামক স্থানে বিওপি কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা
বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা বিওপির ভারপ্রাপ্ত
বিওপি কমান্ডার হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ বিএসএফ
ব্যাটালিয়নের শিয়ালবাড়ীয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ডিএস বিস্ট। উক্ত পতাকা বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে অবৈধ পারাপাররোধ, চোরাচালান প্রতিরোধ এবং
সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে
পতাকা বৈঠক শেষ হয়।

No comments:
Post a Comment