Tuesday, August 16, 2016

কোম্পানী কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ এর সৌজন্যমূলক পতাকা বৈঠক ১৬ আগষ্ট ২০১৬


১৫ আগষ্ট ২০১৬ তারিখ সকাল ১১টা ৩০ মিনিট হতে ১১টা ৪০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের গয়েশপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬২/২ এস এর নিকট চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার নবদূর্গাপুর মাঠ নামক স্থানে কোম্পানী কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্যমূলক পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন গয়েশপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ মুতুর্জা আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ বিএসএফ ব্যাটালিয়নের নোনাগঞ্জ কোম্পানীর কোম্পানী এসি রবিন্দ্র সিংহ। উক্ত পতাকা বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে অবৈধ পারাপাররোধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।




১৫ আগষ্ট ২০১৬ তারিখ সকাল ১০টা হতে ১০টা ৩০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের শ্রীনাথপুর কোম্পানীর আওতাধীন বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৮৮ আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুমারীপাড়া নামক স্থানে বিওপি কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা বিওপির বিওপি কমান্ডার নাঃ সুবেদার মোঃ আব্দুল ওযাদুদ ভূইয়া এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুরেন্দ সিং। উক্ত পতাকা বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে অবৈধ পারাপাররোধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়। 

No comments:

Post a Comment