Friday, August 5, 2016

মাদকদ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক সভা ০৫ আগষ্ট ২০১৬


অদ্য ০৫ আগষ্ট ২০১৬ তারিখ বিকাল ৫টা হতে ৫টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর কোম্পানীর  দায়িত্বপূর্ণ এলাকায় গয়েশপুর ঈদগাঁ মাঠ নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন গয়েশপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নিজাম উদ্দিন এবং গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাহেব আলী। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






অদ্য ০৫ আগষ্ট ২০১৬ তারিখ বিকাল ৪টা হতে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুসুমপুর বাজার  নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন  কুসুমপুর বিওপির বিওপি কমান্ডার নাঃ সুবেদার মোঃ মকবুল হোসেন, হাবিলদার মোঃ রফিকুল ইসলাম, ৪নং স্বরুপপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ আবু বক্কর এবং ৪নং স্বরুপপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ এনামুল হক । এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 


No comments:

Post a Comment