১১ আগষ্ট ২০১৬ তারিখ বিকাল ৪টা ৩০ মিনিট হতে ৫টা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বাঘাডাংঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ
এলাকায় বাঘাডাংঙ্গা বাজার নামক স্থানে নারী
ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে
সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত
সভায় বক্তব্য রাখেন বাঘাডাংঙ্গা বিওপির বিওপি কমান্ডার নাঃ সুবেদার মোঃ আব্দুল কুদ্দুস
মিয়া, ৬নং নেপা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ মমিন মিয়া এবং বাঘাডাংঙ্গা
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলা উদ্দিন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment