Thursday, August 4, 2016

বিওপি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ এর সৈজন্য সাক্ষাত ০৪ আগষ্ট ২০১৬



অদ্য ০৪ আগষ্ট ২০১৬ তারিখ সকাল ১১টা হতে ১১টা ৩০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের বাঘাডাংঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৬০-আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিনজিরাপাড়া নামক স্থানে বিওপি কমান্ডার পর্যায়ে সৈজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৈজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংঙ্গা বিওপির বিওপি কমান্ডার নাঃ সুবেদার মোঃ আব্দুল কুদ্দুস এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ০৯ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর বিওপির বিওপি কমান্ডার ইন্সপেক্টর সরুন্দ সিং। উক্ত পতাকা বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে অবৈধ পারাপাররোধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।


No comments:

Post a Comment