গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর আওতাধীন বিওপি সমূহ কর্তৃক বিভিন্ন সময় সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২১ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গরূর আনুমানিক মূল্য-১৫,৭০,০০০/- (পনের লক্ষ সত্তর হাজার) টাকা মাত্র। আটককৃত গরুগুলো গত ১১ আগষ্ট ২০১৬ তারিখে চুয়াডাঙ্গা জেলার দর্শনা শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
১১ আগষ্ট ২০১৬ তারিখ দুপুর ৩ টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর কুসুমপুর বিওপির বিওপি কমান্ডার নাঃ সুবেদার মোঃ মকবুল হোসেন এর নেতৃত্বে
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার চুলকানী
খালের পার্শ্ব হতে ভারতীয় মদ ৯৫ বোতল আটক
করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদের
আনুমানিক মূল্য-১,৪২,৫০০/- (এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র। আটককৃত মাদকদ্রব্য চুয়াডাঙ্গা
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


No comments:
Post a Comment