Saturday, June 4, 2016

মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে জনসচেতনতা মূলক সভা তারিখ ০৪ জুন ২০১৬

অদ্য ০৪ জুন ২০১৬ তারিখ বিকাল ০৫ টা হতে ০৫ টা ৩০ মিনিট  পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সরিষাঘাটা বাজার নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শ্রীনাথপুর বিওপির বিওপি কমান্ডার, শ্যামকুড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার, শ্রীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment