Wednesday, June 15, 2016

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ১৫-৬-২০১৬



১৫ জুন ২০১৬ তারিখ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর গয়েশপুর বিওপির বিওপি কমান্ডার না: সুবে: নুর আমিন এর নেতৃত্বে চুয়াডাংগা  জেলার জীবননগর উপজেলার গয়েশপুর তেতুলতলা নামক স্থান হতে ভা‌‍‌‌রতীয়  সুপার ভ্যাজমল হেয়ার ওয়েল ৫ টি, ডাবর আমলা হেয়ার ওয়েল ৩টি, কোল্ড গেইট টু-ফ্রেস ২টি, নেকটার চেরি ফল ১ কেজির প্যাকেট ৪৮টি, ফোর স্টার কারুন্ডা কেন্ডি ২ কেজি, হরলিক্স (৫০০মি:গ্রাম) ২টি, আনার ফল ২৩ কেজি এবং লাইনল ব্যাগ ৪টি আটক করতে সক্ষম হয়। ভারতীয় এ সব পণ্যের আনুমানিক মূল্য ৩৫,০৫০/- (পঁয়ত্রিশ হাজার  পঞ্চাশ) টাকা মাত্র। আটককৃত ভারতীয় মালামাল চুয়াডাঙ্গা জেলা দর্শনা শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।




No comments:

Post a Comment