অদ্য ০৫
জুন ২০১৬ তারিখ ভোর ৫:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর নতুনপাড়া
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে চুয়াডাংগা জেলার জীবননগর
উপজেলার নতুনপাড়া আমবাগান নামক স্থান হতে ভারতীয় ফেন্সিডিল
৮৪ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৩৩,৬০০/-(তেত্রিশ হাজার ছয়শত) টাকা মাত্র।আটককৃত মালামাল চুয়াডাংগা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে
জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে ।
গত ০৪ জুন ২০১৬ তারিখ রাত ১১.৩০ ঘটিকার সময় গোপন
সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর গয়েশপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ সিরাজুল ইসলাম এর
নেতৃত্বে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার হেলেঞ্চা পুকুর পাড় নামক স্থান হতে ভারতীয় মদ ৪৮ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৭২,০০০/-(বাহাত্তর
হাজার) টাকা মাত্র।আটককৃত মালামাল চুয়াডাংগা
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করার কার্যক্রম
প্রক্রিয়াধীন আছে ।


No comments:
Post a Comment