Friday, June 24, 2016

বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক ও পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এবং থানায় হস্তান্তর ২৪-৬-১৬



অদ্য ২৪ জুন ২০১৬ তারিখ ১০ টা ৩০ মিনিট হতে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬০/৮৭-আর এর নিকট খোসালপুর নামক স্থানে বিজিবি শ্রীনাথপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার এবং ০৯ ব্যাটালিয়ন বিএসএফ এর রামনগর কোম্পানীর কোম্পানী কমান্ডার এর সাথে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বেঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পনী কমান্ডার নাঃ সুবেঃ মোঃ আইয়ুব অলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ০৯ ‍বিএসএফ ব্যাটালিয়নের রামনগর  কোম্পানীর কোম্পানী কমান্ডার এসি অনিল সিংহ । উক্ত পতাকা বৈঠকে বিএসএফ কোম্পানী কমান্ডার জানায় গত ২০-২৫ দিন আগে বাংলাদেশী নাগরিক বিসকা মালাকার (৪০), স্বামী-স্বপন মালাকার, গ্রাম-বাহিরচর, ডাকঘর-বালিয়াকান্দি এবং জেলা-রাজবাড়ী ও তার কন্যা পুজা মালাকার (০৪), পিতা-স্বপন মালাকার, গ্রাম-বাহিরচর, ডাকঘর-বালিয়াকান্দি এবং জেলা-রাজবাড়ী ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বর্নিত নাগরিকের ব্যাপারে ইতোমধ্যে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার এর সাথে যোগাযোগ করে তাদের নাম ও ঠিকানা সঠিক পাওয়া যায় বিধায় বিএসএফ এর কাছ থেকে তাদেরকে ফেরত এনে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


No comments:

Post a Comment