Sunday, June 12, 2016

কোম্পানী কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক তারিখ ১২ জুন ২০১৬


অদ্য ১২ জুন ২০১৬ তারিখ বিকাল ৩ টা হতে ৩ টা ৩০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের মেদিনীপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৪ এর নিকট চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ নামক স্থানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন মেদিনীপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের টুংগীরচর কোম্পানীর কোম্পানী কমান্ডার এসি সঞ্জিত কুমার। উক্ত পতাকা বৈঠকে  অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধ, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:

Post a Comment