Saturday, June 18, 2016

মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক সভা ১৮-৬-১৬


অদ্য ১৮  জুন ২০১৬ তারিখ দুপুর টা হতে ২ টা ৩০ মিনিট  পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সদর পাড়া ৪ রাস্তার মোড় নামক স্থানে মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নতুনপাড়া বিওপির বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আবু জামাল, নতুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম, নতুনপাড়া জামে মসজিদের ইমাম মোঃ মোস্তাফিজুর রহমান  ও ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ বেলাল হোসেন এবং ৪ নং  ইউনিয়ন পরিষদের  মেম্বারসহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment