অদ্য ১০ জুন ২০১৬ তারিখ রাত ২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন,
খালিশপুর, ঝিনাইদহ এর কুসুমপুর কোম্পানীর
টহল কমান্ডার হাবিলদার মোঃ মোস্তফা এর নেতৃত্বে ঝিনইদহ জেলার মহেশপুর উপজেলার চাপাতলা
আমবাগান নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। উক্ত আটককৃত ভারতীয় মদের
আনুমানিক মূল্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মাত্র। আটককৃত ভারতীয় মদ ঝিনাইদহ মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

No comments:
Post a Comment