গত ৩১ মে ২০১৬ তারিখ বিকাল ০৫ টা ৩০ মিনিট হতে ০৫ টা ৫০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের বাঘাডাংগা
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৫৬ আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার
হাজরা খাল নামক স্থানে বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা
বিওপির বিওপি কমান্ডার এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের হাজরা খাল ক্যাম্পের
ক্যাম্প কমান্ডার। উক্ত পতাকা বৈঠকে অবৈধভাবে সীমান্ত পারাপার,
সীমান্ত হত্যা, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে
উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:
Post a Comment