অদ্য ২০ জুন ২০১৬ তারিখ সকাল ৯ টা ৩০ মিনিট হতে ১০ টা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৬১/৭ এস এর নিকট চুয়াডাঙ্গা জেলার জীবননগর
উপজেলার বৃত্তিপাড়া নামক স্থানে বিএসএফ এর আহব্বানে বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা
বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বেনীপুর বিওপির
বিওপি কমান্ডার হাবিলদার শফিউল আলম এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ বিএসএফ নোনাগঞ্জ ক্যাম্পের
ক্যাম্প কমান্ডার এস আই সন্তুশ কুমার। উক্ত পতাকা বৈঠকে
অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধ, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে
শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার
মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:
Post a Comment