অদ্য ০৯ জুন ২০১৬ তারিখ দুপুর ২.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর কুসুমপুর কোম্পানীর টহল কমান্ডার সুবেদার মোঃ মর্তুজা আলম এর নেতৃত্বে ঝিনইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর বিশেষ চেকপোষ্ট হতে ভারতীয় এ্যঁড়ে গরু ২টি আটক করতে সক্ষম হয়। উক্ত আটককৃত ভারতীয় গরুর আনুমানিক মূল্য ১,৫০,০০০/-( এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র। আটককৃত গরু দর্শনা শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে ।
গত ০৮ জুন ২০১৬ তারিখ রাত ৮.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর বেনীপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ নিজাম উদ্দিন এর নেতৃত্বে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার নবদূর্গাপুর মাঠ হতে ভারতীয় মদ ২৪ বোতল আটক করতে সক্ষম হয়। উক্ত আটককৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা মাত্র। আটককৃত মদ চুয়াডাংগা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে ।


No comments:
Post a Comment