অদ্য ২৩ জুন ২০১৬ তারিখ সকাল ১০টা হতে ১০ টা ৩৫ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৬০/১২১ আর এর নিকট
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নয়াপাড়া নামক
স্থানে বিএসএফ এর আহব্বানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পনী
কমান্ডার নাঃ সুবেঃ মোঃ আইয়ুব অলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ফটিককারী কোম্পানীর
কোম্পানী কমান্ডার এসি হরিহর সিংহ। উক্ত পতাকা
বৈঠকে গত ২২ জুন ২০১৬ তারিখ দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় ০২ টি ভারতীয় গরু ঘাস খেতে
খেতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে শ্যামকুড়
বিওপির টহল দল আটক করে। ভারতীয় গরু মালিক গরু ০২ টি তার বলে
বিএসএফকে জানালে গত ২২ জুন ২০১৬ তারিখ পতাকা বৈঠকের মাধ্যমে গরু ০২ টি ফেরত দেয়ার
জন্য বিএসএফ আবহান জানায়। পরবর্তীতে বিএসএফ এর আহবানের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে
সঠিক পাওয়ায় গরু ০২ টি বিএসএফকে ফেরত দেয়া হয়।

No comments:
Post a Comment