Friday, June 17, 2016

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ১৭-৬-১৬


১৬ জুন ২০১৬ তারিখ রাত ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে মাগুরা জেলার শালিখা উপজেলার সুতাখালি বিশ্বরোড় নামক স্থান হতে ভা‌‍‌‌রতীয় বিভিন্ন প্রকার ফ্রেব্রিক্স থান কাপড় ১১৭৮.৯০০ কেজি, শার্ট পিচ ৯৬ পিচ ও উন্নতমানের বিভিন্ন প্রকারের থ্রী পিচ ২৩৪টি আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার মালামালের আনুমানিক মূল্য ২২,৯৩,১২০/- (বাইশ লক্ষ তিরানব্বই হাজার একশত বিশ) টাকা মাত্র। আটককৃত মালামাল গুলি চুয়াডাঙ্গা জেলার দর্শনা শুল্ক অফিসে জমা করা হয়েছে ।

No comments:

Post a Comment