Wednesday, June 8, 2016

মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে জনসচেতনতা মূলক সভা তারিখ ০৮ জুন ২০১৬



অদ্য ০৮ জুন ২০১৬ তারিখ বিকাল ০৪ টা হতে ০৪ টা ২৫ মিনিট  পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নতুনপাড়া তিন রাস্তার মোড় নামক স্থানে মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নতুনপাড়া বিওপির বিওপি কমান্ডার, সীমান্ত ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার, নতুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, নতুনপাড়া জামে মসজিদের ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

গত ০৭ জুন ২০১৬ তারিখ বিকাল ০৫ টা হতে ০৫ টা ৩৫ মিনিট  পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদিনীপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকায় হরিহর নগর বাজার নামক স্থানে মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মেদিনীপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার এবং সীমান্ত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment