অ্দ্য ২৩ জুন ২০১৬ তারিখ রাত
৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর বাঘাডাঙ্গা বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ সাহেব আলীর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা
গ্রামের পশ্চিমপাড়া নামক স্থান হতে মোঃ এমরান খলিফা (৩২), পিতা মোঃ জলিল খলিফা,
গ্রাম-বাঘাডাঙ্গা, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ভারতীয় ১টি ষাড় গরু, নকিয়া মোবাইল সেট ০১
টি ও ভারতীয় ভোডাফোন সীম ০১ টি সহ আটক করতে সক্ষম হয় । উল্লেখ্য যে, উক্ত গরু ও
মালামাল আটকের সাথে ০৪ জন পলাতল আসামী রয়েছে । আটককৃত ভারতীয় গরু ও মালামালের আনুমানিক
মূল্য ৬২,২০০/- (বাষট্টি হাজার দুইশত টাকা) মাত্র । আটককৃত আসামীকে মহেশপুর থানায়
হস্তান্তর এবং আটককৃত গরু ও মালামাল চুয়াডাঙ্গা জেলার দর্শনা শুল্ক অফিসে জমা করার
কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
অ্দ্য
২৩ জুন
২০১৬ তারিখ রাত ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর বাঘাডাঙ্গা
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাহেব আলীর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর
উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়া নামক স্থান হতে ভারতীয় ২টি ষাড় গরু আটক
করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গরু ২টির আনুমানিক মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা মাত্র। আটককৃত গরু চুয়াডাঙ্গা
জেলার দর্শনা শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।


No comments:
Post a Comment