Wednesday, June 22, 2016

বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ২২-৬-১৬


অদ্য ২২ জুন ২০১৬ তারিখ বিকাল ৫টা হতে ৫ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড  ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১২১ আর এর  নিকট চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নয়াপাড়া নামক স্থানে বিএসএফ এর আহব্বানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর কোম্পানীর  কোম্পনী কমান্ডার সুবেঃ মোহাম্মদ অলী  এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ ‍বিএসএফ ব্যাটালিয়নের বর্ণবাড়ীয়া  কোম্পানী কমান্ডার এসি হরিহর সিংহ। উক্ত পতাকা বৈঠকে  অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধ, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:

Post a Comment