অদ্য ১৯ জুন ২০১৬ তারিখ বিকাল ৪টা ৩০ মিনিট হতে ৬টা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর
কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকায় গয়েশপুর মাধ্যমিক স্কুল মাঠ নামক স্থানে মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার
রোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়। উক্ত সভায় গয়েশপুর
কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেঃ মোঃ মতুর্জা আলম ১নং
ওয়ার্ডের মেম্বার মোঃ ইসরাফিল পুকু ও ৪ নং ইউনিয়ন পরিষদের মেম্বার এবং গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী
শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment