Sunday, June 26, 2016

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান তারিখ ২৬ জুন ২০১৬



১।      অদ্য ২৬ জুন ২০১৬ তারিখ রাত ০৩ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর শ্রীনাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাঈদ সরদার এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর  উপজেলার হালদাপাড়া গ্রামের মধ্য হতে ভা‌‍‌‌রতীয় ১০টি ষাড় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গরুগুলোর  আনুমানিক মূল্য ৪,৬০,০০০/- (চার লক্ষ ষাট হাজার) টাকা মাত্র। আটককৃত গরু গুলি চুয়াডাঙ্গা জেলার দর্শনা শুল্ক অফিসে জমা করা হয়েছে ।




২।        অদ্য ২৬ জুন ২০১৬ তারিখ সকাল ০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর বাঘাডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আফসার আলী এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা মাঠের মধ্য হতে ভা‌‍‌‌রতীয় ০৬টি  ষাড়  গরু  আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গরুগুলোর  আনুমানিক মূল্য ৫,৪০,০০০/- (পাচ লক্ষ চল্লিশ হাজার) টাকা মাত্র। আটককৃত গরু গুলি চুয়াডাঙ্গা জেলার দর্শনা শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।







৩।      অদ্য ২৬ জুন ২০১৬ তারিখ রাত ১২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর কুসুমপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু খোরশেদ এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর  উপজেলার সোনাগারী গ্রামের মধ্য হতে ০৮ বোতল  ভা‌‍‌‌রতীয় মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদগুলির  আনুমানিক মূল্য ১২,০০০/- (বার হাজার) টাকা মাত্র। আটককৃত মদগুলি ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
















  

No comments:

Post a Comment