অদ্য ১৩ জুন ২০১৬ তারিখ বিকাল ৪ টা ৩০ হতে ৫ টা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের কুসুমপুর
কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৩৫ আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামের মাঠ নামক
স্থানে বিএসএফ আহব্বানে বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত
পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা বিওপির বিওপি কমান্ডার না:
সুবে: আবু তাহের এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ০৯ বিএসএফ ব্যাটালিয়নের বর্ণবাড়ীয়া ক্যাম্পের
ক্যাম্প কমান্ডার এস আই বিকে শর্মা উক্ত পতাকা
বৈঠকে অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধ, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান
প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে
শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:
Post a Comment