Wednesday, June 22, 2016

মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক সভা ২২-৬-১৬


অদ্য ২২  জুন ২০১৬ তারিখ বিকাল ৩টা ৩০ মিনিট হতে ৪টা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির  দায়িত্বপূর্ণ এলাকায় সরিষাঘাটা বাজার নামক স্থানে মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন শ্রীনাথপুর কোম্পনীর কোম্পানী কমান্ডার সুবেঃ মোহাম্মাদ আলী, শ্যামকুড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ হারুন অর রশিদ, শ্রীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলাম। এছড়াও উক্ত সভায় স্থানীয় আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment