Monday, June 20, 2016

মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক সভা ২০-৬-১৬



অদ্য ২০  জুন ২০১৬ তারিখ বিকাল ৩টা ৩০ মিনিট হতে ৪টা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির  দায়িত্বপূর্ণ এলাকায় বাঁশভবন নামক স্থানে মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন শ্যামকুড় বিওপির বিওপি কমান্ডার হাবিলদার মোঃ ইসহাক আলী, ৪নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ বিশু মিয়া এবং শ্যামকুড় জামে মসজিদের ইমাম মোঃ শহিদুল ইসলাম। উক্ত সভায়  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


No comments:

Post a Comment