Saturday, June 25, 2016

মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক সভা ২৫-৬-১৬



অদ্য ২৫  জুন ২০১৬ তারিখ বিকাল ৪টা হতে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির  দায়িত্বপূর্ণ এলাকায় বেনীপুর বাজার নামক স্থানে মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন বেনীপুর  বিওপির বিওপি কমান্ডার নাঃ সুবেঃ নিজাম উদ্দিন, ৪নং সীমান্ত ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ আসাদ ও কুসুমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন। এছড়াও উক্ত সভায় স্থানীয় আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


No comments:

Post a Comment