অদ্য ৯ জুন ২০১৬ তারিখ সকাল ৯ টা ৫০
মিনিট হতে ১০ টা ২০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৬১/৭ এস এর নিকট চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার বিত্তিপাড়া নামক
স্থানে বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র
পক্ষে নেতৃত্ব দেন বেনীপুর বিওপির বিওপি কমান্ডার এবং প্রতিপক্ষ বিএসএফ এর
পক্ষে নেতৃত্ব
দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের নোনাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। উক্ত
পতাকা বৈঠকে অবৈধভাবে
সীমান্ত পারাপার বন্ধ,
সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার
লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।
অদ্য ৯ জুন ২০১৬ তারিখ সকাল ১০ টা ৩০ মিনিট হতে ১০ টা ৫০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের শ্রীনাথপুর
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১৪০ আর এর নিকট ঝিনাইদহ জেলার
মহেশপুর উপজেলার শশ্বান ঘাট নামক স্থানে বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর বিওপির বিওপি কমান্ডার এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে
নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের সুটিপুর ক্যাম্পের
ক্যাম্প কমান্ডার। উক্ত পতাকা বৈঠকে অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধ, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে
শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার
মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:
Post a Comment