Saturday, June 4, 2016

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ০৪ জুন ২০১৬


গত ০২ জুন ২০১৬ তারিখ সন্ধা ৬:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইদ সরদার এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোশালপুর মাঠ হতে ভা‌‍‌‌রতীয় রুপি ১০০, ভারতীয় বিএল সীম ১টি, বাংলাদেশী ৬,৮০০/- (চয় হাজার আটশত) টাকা, বাংলাদেশী পুরাতন শার্ট ১টি আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের  আনুমানিক মূল্য ৭,২০০/- (সাত হাজার দুইশত) টাকা মাত্র। আটককৃত মালামাল মহেশপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে



গত ০৩ জুন ২০১৬ তারিখ সকাল ১০:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নিজাম উদ্দিন এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামের সাধুমিয়ার বাড়ীর পার্শ্ব হতে ভা‌‍‌‌রতীয় এঁড়ে গরু ০২টি আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গরুর আনুমানিক মূল্য ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা মাত্র। আটককৃত ভারতীয় গরু দর্শনা শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে

No comments:

Post a Comment