Tuesday, February 16, 2016

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক তারিখ ১৬-০২-২০১৬


অদ্য ১৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০০০ হতে ১০১৫ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ০/১২১ আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নয়াপাড়া নদীরপার নামক স্থানে বিজিবি-বিএসএফ এর বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ শাহজান আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের পাখিউড়া কোম্পানীর কোম্পানী কম্পান্ডার ইন্সপেক্টর হরিহর শিং। উক্ত পতাকা বৈঠকে উভয় পক্ষের কোম্পানী কমান্ডারের সম্মতিক্রমে  আনুমানিক সকাল ১০১৫ হতে দুপুর ১৩০০ ঘটিকা পর্যন্ত মেইন পিলার ৬০/১০৩-আর  হতে মেইন পিলার ৬০/১৩৩-আর পর্যন্ত পিলার চেকিং সম্পন্ন করেন এবং পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, বাংলাদেশী নাগরিক যাতে অযথা তাঁর কাটা বেড়ার আশে পাশে ঘোরা ফেরা না করে এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:

Post a Comment