অদ্য ১০ ফেব্রুয়ারি
২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০০০ হতে ১০ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৫৪ আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর থানার জিনজিরা
পাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ এর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত
হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর কোম্পানী কমান্ডার নায়েব
সুবেদার মোঃ আতিয়ার রহমান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ
ব্যাটালিয়নের শীয়াল বাড়ীয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর অজয় সাটিয়া । উক্ত পতাকা
বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, বাংলাদেশী
নাগরিক যাতে অযথা তাঁর কাটা বেড়ার আশে পাশে ঘোরা ফেরা না করে এবং ভারত হতে কোন
মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসে এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে
আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
অদ্য ১০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ১৬১৫ হতে ১৬৪৫ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৮৭ আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ এর বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল ওয়াদুদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের এসআই শ্রী রাম । উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, বাংলাদেশী নাগরিক যাতে অযথা তাঁর কাটা বেড়ার আশে পাশে ঘোরা ফেরা না করে এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:
Post a Comment