Saturday, February 20, 2016

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ২০ ফেব্রুয়ারি ২০১৬



অদ্য ২০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১১ টা ৩৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নুর আমিন এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর গ্রামের খোশালপুর ঘোনার মাঠ হতে  ০১ জন ধৃত আসামীসহ (মোঃ মঞ্জিল তরফদার (৪৭), পিতা- আব্দুল জলিল, গ্রাম-খোশালপুর, পোষ্ট-নেপা বাজার, থানা-মহেশপুর ও জেলা-ঝিনাইদহ) ভারতীয় গাজা-১০০ গ্রাম, ভারতীয় ডায়াং মটর সাইকেল (১১০ সিসি)- ০১টি, উইনম্যাক্স মোবাইল ফোন-০১ টি এবং মোবাইল ফোনের সীম-০২টি আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ১,৩৩,২৫০/-(এক লক্ষ তেত্রিশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা। উক্ত আটককৃত আসামীকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। যার মামলা নং-১৮ তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৬।



অদ্য ২০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০ টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর কুসুমপুর কোম্পানী কমান্ডার সুবেঃ মোঃ শাহজাহান মিয়ার নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় কলোনীপাড়া রাস্তা হতে ভারতীয় ০১ (এক) টি গরু আটক করতে সক্ষম হয়। যা কাষ্টমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত গরুর আনুমানিক মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা।








No comments:

Post a Comment