Thursday, February 11, 2016

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক তারিখ ১১-০২-২০১৬


অদ্য ১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১১৩০ হতে ১১৫০ ঘটিকা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ০/৩৩ আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হুদাপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ এর মধ্যে বিওপি কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল ওয়াদুদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের জোড়পাড়া ক্যাম্পের ইন্সপেক্টর সুরাত নাম সিং । উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, ভারত হতে কোন মাদকদ্রব্য যেন বাংলাদেশে না আসে এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে আলোচনা হয় ও শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয় ।

No comments:

Post a Comment