অদ্য ০৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিট হতে ১০টা ৫০
মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৬১/১-এস এর নিকট শূন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার
হালদারপাড়া মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ এর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা
বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর কোম্পানী
কমান্ডার নায়েব সুবেদার মোঃ আতিয়ার রহমান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব
দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ফতেপুর কোম্পানী কমান্ডার এসি সঞ্জয় কুমার । উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী
বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে
না আসা, নারী ও শিশু পাচার না হওয়া, অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত
পারাপার না করে এবং সীমান্তে শান্তি
শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ
হয়।

No comments:
Post a Comment